লোড হচ্ছে...
মতবিনিময় সভায় রাশেদ প্রধান বলেন, ‘আমার সামনে উপস্থিত ছাত্রনেতৃবৃন্দের সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ মুক্ত হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, পুরাতন জালেম আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নতুন করে প্রবেশ করতে চাইছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ষড়যন্ত্র থেমে নেই। আগামীতে ত্রিমুখী লড়াইয়ে আমাদের অবতীর্ণ হতে হবে। জুলাই চেতনায় আধিপত্যবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গঠনে আজকের ছাত্রনেতৃবৃন্দকে রাজপথে নেতৃত্ব দিতে হবে। আগামীর জাতীয় নেতৃত্বদানের মহান দায়িত্ব আপনাদের কাঁধে। আমি আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতি গ্রহণে আপনাদের একত্র হওয়ার আহ্বান জানাই।’
৩ ঘণ্টা ২২ মিনিট আগে


